একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, চতুর্থ দফায় সময় বাড়ল

অনলাইন ডেস্ক

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী ২১ আগস্ট (রাত ৮টা)। আর শিক্ষার্থীর নিশ্চয়ন শুরু হবে ২২ আগস্ট, যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত (রাত ৮টা)। সব প্রক্রিয়া শেষে আগামী ২৫ আগস্ট চতুর্থ দফায় কলেজে ভর্তি শুরু হবে। তবে কবে ক্লাস শুরু হবে তা জানানো হয়নি।
গত ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর পিছিয়ে যায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ। একই সঙ্গে বন্ধ থাকে চতুর্থ দফার কলেজে ভর্তির অনলাইনে আবেদন। পরে ৬ আগস্ট চতুর্থ দফার ভর্তির আবেদনের সময় নির্ধারণ করা হয় ১৪ আগস্ট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights