এক্সপ্রেসওয়ে বিষয়ে চসিকে অবহিত করল সিডিএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিষয়ে অবহিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে প্রেজেন্টেশন সভায় এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্তারা।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিডিএতে চসিকের প্রতিনিধি কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, মেয়রের কারিগরি পরামর্শক মো. আবদুস সবুর, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমানসহ চসিক ও সিডিএ’র কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights