এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ সাড়ে আট হাজারে বিক্রি করা হয়েছে। মাছটি একনজর দেখতে রামনেওয়াজ মাছঘাটে মানুষের ভিড় লাগে। সোমবার দুপুরে মনপুরা উপজেলার রামনেওয়াজ মাছঘাটে বাচ্চু চৌধুরীর মাছের আড়তে ইলিশ মাছটি বিক্রির জন্য আনে জেলে কিরন মাঝি।
পরে মাছটির দাম নিলামে সাড়ে আট হাজার টাকা উঠে। মাছের পাইকার ফিরোজ মিয়া জানান, তিনিসহ অন্যান্য ব্যাপারীরা নিলামে অংশ নিয়েছিলেন। পরে তিনি সাড়ে আট হাজার টাকায় ইলিশ মাছটি কিনে নেন। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি করতে পারবেন তিনি আশা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বর্তমানে এত বড় আকারের মাছ সচরাচর দেখা যায় না। তাই দাম কিছুটা বেশি।
