এক চিলতে সুখ

রওশন আরা দ্বীনা

আমি দেখেছি দুঃখ ভরা এক জীবন যাএীকে
হাসি মুখে নিরবে বুক ভরা ব্যাথা নিয়ে পথ চলতে ,
পরিবাবের সুখ মিটাতে গিয়ে নিজের সুখকে
কখন যে সে হারিয়ে ফেলেছে
সে কথা কখনো সে কাউকে
মুখ ফোটে পারেনি তো বলতে ,
তবুও চলেছে সে ক্লান্ত শরীর নিয়ে
সেই আশায় দূর হতে দূর দূরান্তে
দেখা দিবে হয়তো কোনো একদিন
সুখ তার জীবনে এক চিলতে।

স্বপ্ন ভরা চোখে তার ছিলো বিরল মনের বাসনা
সুখ রাজ্যের ঘর বানাবে এই ছিল সাধনা ,
হঠাৎ এসে দমকা হাওয়া উড়িয়ে অচিন পুর
চেনা মানুষ অচেনা হলো নিয়ে গেল তাকে বহুদূর ,
মাস পেরিয়ে বছর যায় – যায় যুগের পর যুগ
ধীরে ধীরে বাড়তে থাকে ব্যাথায় তার বুক ,
থেমে থাকেনি তুবও সে এতো দুঃখ কষ্ট পেয়ে
নিজের জীবন বাজি রেখে পায়ে বিষের কাটা নিয়ে
ঠাপাসঠুপাস হুচোট খেয়ে যাচ্ছে দুঃখের সিড়ি বেয়ে
কোনো বেদনাই আটকাতে পারেনি তাকে
ধীরে ধীরে পথ চলতে ,
শুধু একটাই মনে ছোট্ট আশা যদি আসে কখনো
সুখ তার জীবনে এক চিলতে।

হৃদয়ে জুড়ে ছিলো শুধু এক – দৃঢ় মনের আকাঙ্ক্ষা
হাসি খুশির প্রাসাদ বানাবে এই ছিল তার কামনা ,
একটা ঝরে মিলিয়ে গেল সব হলো চুরমার
সব হারিয়ে নিঃস্ব হলো সে খবর তো কেউ রাখেনি আর
একা একা লড়াই করে চলছে দুর্গম পথে
দুঃখী থেকেও সুখি মানুষ হাসি ভরা মুখ তার ,
কোথা থেকে এলো যে এক অন্ধকারের অন্ধ ভুত
এলোপাতাড়ি এদিকসেদিক আন্দাজে দিচ্ছে কুপ ,
প্রতিনিয়ত অপমানের বোঝা নিয়ে
চুপিচুপি ভাসছে চোখের জ্বলে
জীবন যেন তার ডুবে যাচ্ছে অথই সাগর তলে ,
সব কিছুই পারে যে সে এক নিমিষেই ভুলতে
যখন সে আশায় থাকে আসবে একদিন
সুখ তার জীবনে এক চিলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights