এক সড়কে দুর্ভোগের ১২ বছর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৩ সালের ৭ মে খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন হয়। সে সময় প্রকল্প ব্যয় ছিল ৯৮ কোটি ৯০ লাখ টাকা। পরে ধাপে ধাপে প্রকল্পে মেয়াদ বৃদ্ধি করা হয়। ৯৯ কোটি টাকার প্রকল্প বেড়ে হয় ২৫৯ কোটি। এরই মধ্যে কেটে গেছে প্রায় ১২ বছর। বর্তমানে বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে চালক-যাত্রীরা। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। গতকাল তারা শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবিতে সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে লাল কার্ড প্রদর্শন করেন। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন। রূপসা সেতুর পশ্চিম পাশে সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights