এক হেভিওয়েটের আসনে আরেক হেভিওয়েট

সামছুজ্জামান শাহীন, খুলনা
পরিবর্তনের আভাস ছিল একাদশ সংসদ নির্বাচনেই। নানা সমীকরণে খুলনা-৩ আসনে সেই যাত্রায় রক্ষা পান প্রবীণ শ্রমিক নেত্রী মুন্নুজান সুফিয়ান। তবে এবার শেষ রক্ষা হয়নি। ১৫ বছরের নিয়ন্ত্রিত আসনটি ছেড়ে দিতে হয়েছে আরেক হেভিওয়েট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালকে।

এদিকে দলীয় এ মনোনয়ন পরিবর্তনকে তৃণমূলের নেতা-কর্মীরা দেখছেন চমক হিসেবে। বলছেন, মনোনয়ন পরিবর্তন প্রত্যাশিতই ছিল। এস এম কামাল মনোনয়ন পাওয়ার পরই বর্তমান সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ানের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এস এম কামাল বলেন, আমি শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষ। শ্রমিকবান্ধব জনপ্রতিনিধি হতে চাই। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকমুক্ত ভূমিদস্যুদের উৎখাত করতে সবার সহযোগিতা চাই। জানা যায়, খুলনা-৩ আসনে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পরপর তিনবারের সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান নানা অভিযোগে সমালোচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights