এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল
অনলাইন প্রতিবেদক
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি আমাদের তরুণ নেতা দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তিনি অতি অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছেন। তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন এবং তাঁর বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
