এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মহিউদ্দীন খান। বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটে সিনেট ভবনে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights