এনামুল করিমের নিয়োগ বাতিল, সিলেটের ডিসি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমের সিলেটের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ডিসি নিয়োগের আদেশটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে এনামুল করিমকে সিলেটের ডিসি নিয়োগ দেয়া হয়েছিল।

এনামুল করিমের নিয়োগ আদেশ বাতিল করে মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সিলিটে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিমের নিয়োগ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এনামুল করিমের বিরুদ্ধে ২০১৯ সালে ফেনীর কলেজছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে প্রচেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights