এফবিসিসিআই’র প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেব দায়িত্ব গ্রহণ করলেন প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

বৃহস্পতিবার সকালে এফবিসিসিআই’এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ সময় এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ধারা ১৭ এর অধীনে মো. হাফিজুর রহমান এফবিসিসিআই’র প্রশাসক নিযুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights