এবারের বিপিএলেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সাব্বিরের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

আজ সোমবার দলীয় অনুশীলন শেষে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ঢাকার প্রধান কোচ। সেখানে তিনি জানিয়েছেন ডিসিপ্লিন ইস্যুর কারণেই ঢাকা পর্বের কোনো ম্যাচে দেখা যায়নি সাব্বিরকে। তবে সিলেট পর্বে থাকছেন সাব্বির।

সুজন বলছিলেন, ‘সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে। ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনে আসে নাই। যার জন্য এটা একটা টিম ডিসিশনের কারণও বলতে পারেন। এই কারণে তাকে খেলানো হয়নি তৃতীয় ম্যাচে বিশেষ করে। দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে আসে নাই এজন্য এটা একটা ডিসিপ্লিন ইস্যু টোটালি।’

‘সাব্বির অবশ্যই ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি যে কালকে ম্যাচ থেকে ওকে খেলাতে পারব। তার অভিজ্ঞতাটা কাজে দিবে, আমি বিশ্বাস করি। সাব্বিরের দলে থাকাটা আমাদের জন্য ভালো হবে, অনেকে বলছে কেন আমি তাকে খেলাচ্ছি না কারণটা আমি জানিয়ে দিলাম।’

সাব্বির বিপিএলের সর্বশেষ আসরে ছিলেন অবিক্রিত। তবে চলমান আসরের আগে বিপিএল ড্রাফট থেকে ঢাকা ক্যাপিটালস তাঁকে দলে ভিড়িয়েছে । শোনা যায়, ঢাকার মালিক শাকিব খান নিজে আগ্রহ দেখিয়েছিলেন হার্ড হিটার এই ব্যাটারকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights