এবার আসছে ‘বাজিগর-২’, থাকবেন শাহরুখ?

অনলাইন ডেস্ক
১৯৯৩ সালের সুপারহিট রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার ছবি ‘বাজিগর’। শাহরুখ খানের ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচিত এই চলচ্চিত্রটি। এবার আব্বাস মাস্তান পরিচালিত এই চলচ্চিত্রের সিক্যুয়েল ‘বাজিগর-২’ বানানোর ঘোষণা দিয়েছেন ছবির প্রযোজক রতন জৈন। তবে ছবিটিতে অভিনয় করবেন কি না তা এখনও নিশ্চিত করেননি শাহরুখ খান।

সম্প্রতি ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে শাহরুখের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক। বিষয়টি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন কাজল।

রতন জৈন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখ যথেষ্ট গুরুত্ব দিয়ে তার প্রস্তাব গ্রহণ করেছেন। তবে এখনও বিষয়টি আলোচনাপর্বেই রয়েছে। শাহরুখ খান ছবিটি না করলেও সিক্যুয়াল নির্মাণ হবে, সে বিষয়ে নিশ্চিত করেছেন রতন। আর সিক্যুয়েল পরিচালনা করবেন এই প্রজন্মের কোনো সুদক্ষ নির্দেশক। এখন চলছে বাজিগর-২ এর চিত্রনাট্যের কাজ।
তিনি জানান, চিত্রনাট্যে নানান রকম সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে ‘বাজিগর’-এর মান রক্ষার্থে সব চেষ্টা করা হবে। ছবিতে কি কাজল থাকবেন? সাংবাদিকদের এই প্রশ্নে কোনো জবাব দেননি রতন জৈন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights