এবার কিয়েভে প্রতিশোধমূলক হামলা চালাল রাশিয়া

এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিশোধমূলক হামলা চালাল রাশিয়া। স্থানীয় সময় সোমবার রাতে আকাশপথে এই হামলা হয়।

রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিশোধমূলক এই হামলা চালাল রাশিয়া।

কিয়েভে রুশ হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো টেলিগ্রামে দেওয়া পোস্টে জানান, হামলা প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর জানা যায়নি।

এর আগে সোমবার সকালে মস্কোয় ড্রোন হামলা চালানো হয়। হামলায় অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি।

এ হামলার পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, মস্কো ও ক্রিমিয়াকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে। দুটি ড্রোন মস্কোয় আঘাত হেনেছে। এ হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights