এবার পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল জয় পায় ৩৬ রানে।

টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তান। ফলে বাংলাদেশ জয় পায় ৩৬ রানে।

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নেন এয়মান ফাতিমা ও সামিয়া আফসার। ৩০ বলে ২৫ রান করে ইরার শিকারে পরিণত হন সামিয়া আফসার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইভা ছাড়া বাংলাদেশের বাকিরা ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেন ২৪ রান। ওয়ান ডাউনে নামা আর্বিন তানি ৩০ বলে ৩ চারে করেন ৩১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights