এবার লেখিকা পরীমণি

শোবিজ প্রতিবেদক

ক্যারিয়ারজুড়েই নানা কারণে বিতর্কের মুখে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কখনো বিয়ে-বিচ্ছেদ কান্ডে আলোচনার সৃষ্টি করেছেন, আবার কখনো জেলে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন, কেন জেলে গিয়েছিলেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয় তার কাছে। তবুও জেলজীবনের অভিজ্ঞতা কেমন ছিল সেটা নিয়ে বই লিখবেন। যেখানে তিনি কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন। পরীমণি বলেন, ‘আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না। ভালো বিষয় হলো- এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখেছি।’ এদিকে বিরতি ভেঙে কাজে ফিরলেও বেশি কাজ করতে চান না পরী। সন্তান ও ক্যারিয়ার দুটোই সামলাতে চান ব্যালেন্সড করে। যদিও খুব শিগগিরই কলকাতার কিছু সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights