এবার হিন্দিতে মুক্তি ‘সুলতানপুর’

অনলাইন প্রতিবেদক

সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ হিন্দি ভাষায় ডাবিং করে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফরমে। নির্মাতা সৈকত নাসির জানান, দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশকিছু বড় প্রযোজনা সংস্থা হিন্দি ভাষায় মুক্তির জন্য যোগাযোগ করেছে। শেষ পর্যন্ত ভারতের প্রখ্যাত অনলাইন প্ল্যাটফরম ‘আল্ট্রার’র সঙ্গে চুক্তি হয়েছে। হিন্দি ভাষায় ডাবিং করে ইতোমধ্যে ‘আল্ট্রার’য় স্ক্রিনিংও করা হয়েছে।

সৈকত নাসির আরও জানান, শুধু হিন্দি ভাষায় নয়, শিগগিরই ‘সুলতানপুর’ চায়নিজ ভাষায়ও মুক্তি পাবে। গত বছর দেশের সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। অভিনয়ে আশীষ খন্দকার, সুমন ফারুক, অধরা খান, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, একে আজাদ সেতু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights