এবার ১০ হাজার ডলার জরিমানা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

এবার ১০ হাজার ডলার জরিমানা হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

বুধবার নিউইয়র্কের আদালতে শুনানি ছিল সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্টের। সেখানে বিচার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন তিনি। আর এর জেরেই ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়।

বিচার চলার মধ্যবর্তী সময়ে ট্রাম্প বলেন, “এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরো বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।”
বিচারক ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে বিচার বিভাগের অবমাননা হিসেবে মনে করেছেন এবং সেজন্যই তাকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে।

কয়েক দিন আগে এই আদালতেই পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের।

এদিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং খাতায় কলমে লিখতে বলেছিলেন, তারা তা-ই করেছিলেন।

কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করেন ট্রাম্প।

এছাড়া এই কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ট্রাম্প অবশ্য সেটিও অস্বীকার করেছেন। কিন্তু কোহেন তার ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights