এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ১১০০ জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ১ হাজার ১০০ জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি চিকিৎসা সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন, হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ, হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. তারিক বিন আব্দুর রশিদ ও এভারকেয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সামির সিং।

এ সময় উপস্থিত হৃদরোগীরা এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা সেবা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, আমরা ১ হাজার ১০০ জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে পেরে গর্বিত। এই মাইলফলকটি বিশ্বমানের কার্ডিয়াক যত্ন প্রদানের জন্য আমাদের অটল প্রতিশ্রুতি এবং আমাদের অত্যন্ত দক্ষ চিকিৎসা দলের উৎসর্গকে প্রতিফলিত করে।

প্রফেসর ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন বলেন, এই অর্জন আমাদের দক্ষতা ও ডেডিকেশনের প্রমাণস্বরূপ। ১ হাজার ১০০ জনেরও বেশি হৃদরোগীর জীবন পরিবর্তন করতে পেরে আমরা গর্বিত।

ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ বলেন, আমাদের পেশেন্ট-ফার্স্ট কর্মপ্রক্রিয়া এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ চিকিৎসায়ও আমরা অসাধারণ সাফল্য নিশ্চিতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের প্রতি রোগীদের আস্থার প্রতিফলন বলে আমি মনে করি।

ডা. মো. তারিক বিন আব্দুর রশিদ বলেন, এই অর্জন আমাদের সহকর্মীদের ভবিষ্যতে আরও ভালো করার মনোবল জোগাবে বলে আমার বিশ্বাস। আমাদের দক্ষতা আরও বাড়াতে এবং স্বাস্থ্য চাহিদা পূরণে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights