এমপি কন্যার বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ।

জামালপুর প্রতিনিধি

জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সংসদ সদস্য নূর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ , তিনি কারও পক্ষে নেই। নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ । সকল কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন ।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১ টায় বকশীগঞ্জ বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আহাত খানের সাথে সাক্ষাৎ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর ।
পরবর্তীতে দুপুর ১২:৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত মহাদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
এমপির পরিবারের পক্ষ থেকে তার জেষ্ঠ্য কন্যা নৌরিতা জাহান বলেন, গত পৌর নির্বাচনেও আমার বাবা নিরপেক্ষ ছিলেন। আগামি ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনেও সম্পূূর্ণ নিরপেক্ষ ভূমিকায় রয়েছেন।
তিনি বকশীগঞ্জ উপজেলার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কারও কথায় বিভ্রান্ত হবেন না। আমার বাবা কোন প্রার্থীকে সমর্থন দেননি। তবে কোন প্রার্থী বা প্রার্থীর নেতা কর্মী যদি আমার বাবার নাম ভাঙানোর চেষ্টা করেন তাহলে আপনারা তাকে প্রত্যাখান করবেন।
এসময় এমপি নূর মোহাম্মদের জেষ্ঠ্য জামাতা ব্যারিস্টার নাজিরুল কবির উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights