এমপি গাজী নজরুলের গ্রেফতারের দাবিতে জামায়াত-শিবির মাঠে নামবে, প্রশ্ন রাশেদ খানের

অনলাইন ডেস্ক

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই জামায়াত নেতার গ্রেফতারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে?

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? আশা করি তদন্তে সব বের হয়ে আসবে। কিন্তু এই জামায়াত নেতার গ্রেফতারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে? এনসিপির নেতারা কি রাজপথে নেমে স্লোগান দিবে, হৈ হৈ রৈ রৈ জামায়াত- শিবির গেলি কই? নাকি জামায়াত নেতার এই অপকর্মের দায় নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি চুপ থাকবে?

তিনি আরও লিখেন, ‘দেখেন, গাজী নজরুল ইসলামের সাবেক ড্রাইভার মেয়েটির আপন মামা। হয়তো ছোট্ট ভাগনির সাথে এমপির এমন সম্পর্ক মামা মেনে নিতে পারেনি! তবে মেয়েটির মা-বাবা এমন ন্যক্কারজনক কাজের সাপোর্ট করে অপরাধ করেছে। আমি মনে করি, জামায়াত এমপি গাজী নজরুল ইসলামসহ মেয়েটির বাবা-মায়ের অতি লোভেরও শাস্তি হওয়া উচিত। জামায়াত-শিবির, এনসিপির দিকে পুরো জাতি তাকিয়ে আছে, কখন তারা হত্যার প্রতিবাদে লংমার্চের আহ্বান করে…’

রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কিছু সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার চালান। তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে দাবি করে। এ নিয়ে বিতর্কের মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights