এমবাপ্পে-হ্যালান্ডের গোলঝড়, বেলিংহামের নৈপুণ্য, কে জিতবেন এবারের ব্যালন ডি’অর?

অনলাইন ডেস্ক
ইউরোপীয় ফুটবল মৌসুম যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা, কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? বিশ্বের সেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার ঘিরে এখন চলছে জোর হিসাব-নিকাশ।

বর্তমান পারফরম্যান্সে এগিয়ে থাকা নামগুলোর মধ্যে অন্যতম কিলিয়ান এমবাপ্পে। গতি, গোল এবং বড় ম্যাচে প্রভাব- সব মিলিয়ে তিনি আবারও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিচ্ছেন।

গোল করার দিক থেকে সমান তালে ছুটছেন আর্লিং হ্যালান্ড। প্রায় প্রতি ম্যাচেই গোল করে দলকে এগিয়ে নিচ্ছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে দলীয় সাফল্যের জায়গায় কিছুটা পিছিয়ে পড়া তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এদিকে মিডফিল্ড থেকে অসাধারণ পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জুড বেলিংহাম। গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব মিলিয়ে অনেক বিশ্লেষকের চোখে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।

অন্যদিকে বড় ম্যাচের পারফরম্যান্সে সমানভাবে নজর কাড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পারফরম্যান্স শীর্ষ প্রতিযোগীদের কাতারেই আছেন তিনি।

তবে এবারের ডি’অর দৌড়ে শুধু অভিজ্ঞরা নন, পাশাপাশি আছেন তরুণরাও। তরুণদের মধ্যে লামিনে ইয়ামাল নিজের পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছেন। অন্যদিকে ডেকলান রাইস মাঝমাঠে দাপট দেখিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রাখছেন।

এছাড়াও ফ্রান্সের উইঙ্গার উসমান দেম্বেলে আবারও ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনায় ফিরেছেন। পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া সৃজনশীল ফুটবলে জায়গা করে নিয়েছেন এই দৌড়ে। গোলের ধারাবাহিকতা ধরে রেখে নিজের অবস্থান শক্ত করেছেন হ্যারি কেইন।

সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অর লড়াই হতে যাচ্ছে জমজমাট। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলীয় সাফল্য এই দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights