এলএনজি বাজারে সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত : আইইএ

বাসস

মার্কিন-ইরান যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে সংকট থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে প্যারিসভিত্তিক সংস্থাটি জানায়, ‘স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে সামগ্রিকভাবে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটারের ঘাটতি হতে পারে।’

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্পগুলো চালু হলে সময়ের সঙ্গে এ ঘাটতি কিছুটা পুষিয়ে যেতে পারে।

তবে এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে সরবরাহ সংকট থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights