এলপিজির দাম আবারও বাড়ল

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights