এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাস চলাচল শুরু

অনলাইন ডেস্ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিরতিহীনভাবে ফার্মগেট (খামারবাড়ি সংলগ্ন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে। আজ সকাল ১১টা থেকে প্রাথমিকভাবে আটটি দ্বিতল বাস দিয়ে শুরু হয়।

কার্যক্রম চালু করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী। এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কার্যক্রম চালু করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললেও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। আপাতত টোলের টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে না। ফার্মগেট প্রান্তের খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights