এশিয়া কাপ খেলবেন না তামিম

অনলাইন ডেস্ক

চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে আসন্ন এশিয়া কাপে খেলবেন না তামিম ইকবাল। বিষয়টি জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিসিব সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম। সেখানে বিসিবি সভাপতিও জানিয়েছেন, তামিম তাকে বলে দিয়েছেন যে ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না।
অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন তামিম। বিশ্বকাপে পুরো ফিট তামিমকে পাওয়ার আশাবাদের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।

তামিম বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো।

দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন তামিম। সম্প্রতি লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দুটি ইনজেকশন নেন তিনি। এরপর তামিমকে পুরোদমে অনুশীলনে ফিরতে লাগবে সপ্তাহ দুয়েক। তারপরও তার ফেরার নিশ্চয়তা নেই।

সবমিলিয়ে পুরো ফিট হয়ে নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশায় এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights