এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মিশনে রাশিয়ার নৌবহর

অনলাইন ডেস্ক
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদী সমুদ্র মিশন শুরু করেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি বিশেষ নৌবহর। এই নৌবহরে রয়েছে অত্যাধুনিক কর্ভেট ‘সোভারশেনি’ ও ‘রেজকি’ এবং মাঝারি আকারের সি-ট্যাঙ্কার ‘পেচেঙ্গা’।

রুশ নৌবাহিনীর প্রেস সার্ভিস জানিয়েছে, এই মিশনের অংশ হিসেবে রাশিয়ার জাহাজগুলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের বন্দরে সৌজন্য সফর করবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নৌ-মহড়ায় অংশ নেবে।

ইতিমধ্যেই জাপান সাগরে নিজেদের নৌঘাঁটি ছাড়ার পর রুশ নাবিকরা আকাশপথে হামলা মোকাবিলা এবং সমুদ্রপৃষ্ঠের ড্রোনের (আনক্রুড সারফেস ভেসেল) আক্রমণ প্রতিহত করার প্রাথমিক মহড়া সম্পন্ন করেছেন।

এছাড়া পিটার দ্য গ্রেট বে এলাকায় জাহাজ থেকে পরিচালিত কেএ-২৭ হেলিকপ্টারের সহায়তায় ডুবোজাহাজ বিরোধী যুদ্ধের কৌশলও অনুশীলন করা হয়েছে। মূলত এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং কৌশলগত উপস্থিতি জানান দিতেই রাশিয়া এই দীর্ঘ পাল্লার মিশনটি পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights