এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, ২৭৯ জন সুপারিশপ্রাপ্ত

অনলাইন ডেস্ক
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৪-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) আফরিদা রুবাইয়ের সই করা বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ২৭৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে।

সবশেষে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখুন এই লিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights