এসএসসিতে মোরেলগঞ্জে প্রথম দিনে অনুপস্থিত ১১১

এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিন রবিবার বাগেরহাটের মোরেলগঞ্জে ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এর মধ্যে এসএসসির ২০ জন ও দাখিলের ৯১ জন অনুপস্থিত। উপজেলার ৯টি কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৪২৮ জন। দাখিলে অংশ নিয়েছেন ১ হাজার ৫০৯ জন। ভোকেশনালে পরীক্ষার্থী রয়েছেন ২৩৯ জন।

শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি এসএম তারেক সুলতান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights