এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার সকালে মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি তাদের সুস্থতা ও সফলতার জন্য মহান রবের দরবারে দোয়া করেন। এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়ে পরামর্শ দেন। এছাড়া, পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য ছাউনি এবং প্রচণ্ড গরমে তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, সেটিও তিনি পরিদর্শন করেন। এছাড়া, অভিভাবকদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন। এ সময় অভিভাবকরাও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights