এ সরকারের আমলেই বিচার বিভাগের সব সংস্কারের চেষ্টা করা হবে : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট এগুলো কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তবর্তী সরকারের আমলেই এগুলো সমাধান করে দেয়ার চেষ্টা করব।

পরিদর্শন শেষে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন আইন উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights