ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শনিবার

অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আগামীকাল শনিবার বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights