ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোংলায় বিএনপির বিজয় র‍্যালি

মোংলা প্রতিনিধি:

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোংলায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক সংঘ চত্বর থেকে এ বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের শ্রমিক সংঘ চত্বরে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

বিজয় সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।

এ বিজয় র‍্যালি ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights