ঐতিহাসিক সফরে আমেরিকার উদ্দেশে উড়াল দিলেন মোদী (ভিডিও)

অনলাইন ডেস্ক
ঐতিহাসিক সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে তাকে বহনকারী বিমান উড্ডয়ন করে। দীর্ঘ বিমানযাত্রার পর ভারতীয় সময় বুধবার ভোররাত দেড়টায় আমেরিকায় পা রাখবেন মোদী।

এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মোদী। তার এই সফরকালে স্বাক্ষরিত হতে পারে একাধিক ঐতিহাসিক চুক্তি।

মোদীর এই সফরকে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এর আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দুইবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেননি। উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি।
সূচি অনুযায়ী, আগামী ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা নরেন্দ্র মোদীর।

উল্লেখ্য, দুই রাষ্ট্রনেতা একাধিকবার মুখোমুখি হয়েছেন বিগত কয়েক বছরে। তবে এই প্রথম পূর্ণাঙ্গ আলোচনার জন্য দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন তারা। এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights