ওএমএস পণ্য জালিয়াতিতে ডিলারকে কারাদণ্ড

স্থানীয় লোকজনের অভিযোগে পরিপ্রেক্ষিতে এদিন ঢাকায় মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ

রাজধানীর মোহাম্মদপুরে খাদ্য অধিদপ্তরের ট্রাকসেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্টের আইনে এ শাস্তি দেন।

জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগে পরিপ্রেক্ষিতে এদিন ঢাকায় মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ। এসময় ৫ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি করা ও মাস্টার রোলের হিসাবের সাথে স্টকের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতে নাতে ধরেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত মো. ফারুক হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। এরপর আসামিকে জেলহাজতে পাঠানো হয়। এছাড়াও অবিক্রিত চাল, আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপ-পরিদর্শকের জিম্মায় রাখা হয়।

এ সময় খাদ্য পরিদর্শক, উপ-পরিদর্শক, ডিলারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights