ওবায়দুল কাদেরের খোঁজে চট্টগ্রামে ফ্ল্যাটে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবস্থান করছেন— এমন সন্দেহে চট্টগ্রাম হালিশহর এলাকার শান্তিবাগ আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ। পরে ওবায়দুল কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাইকে হেফাজতে নেওয়া হয়। যদিও পরবর্তী সময়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

রোববার এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

তিনি জানান, ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুুরুল হুদাকে হালিশহর থানার শান্তিবাগ এলাকা থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে কোনো তথ্য না থাকায় আজ বিকেলে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মূলত শনিবার মধ্যরাতে খবর আসে যে, ওবায়দুল কাদের হালিশহরের শান্তিবাগ এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে শান্তিবাগ এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয়। তবে, ওই ফ্ল্যাটে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights