ওমরাহ ভিসা মিলবে ২৪ ঘণ্টায়

অনলাইন ডেস্ক

সৌদি আরব পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে। এই ভিসা মিলবে ২৪ ঘণ্টার মধ্যেই। ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ভিসা পেতে লাগবে না স্বাস্থ্য পরীক্ষা। থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা।
নতুন ব্যবস্থায় আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) তথ্যমতে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights