ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে নভোএয়ার

অনলাইন ডেস্ক
ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে নভোএয়ার। যাত্রীরা অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহনের সুযোগ পাবেন।

এক বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, ওমরাহ পালনকারী ও বিদেশে অধ্যয়নগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। সাধারণত যাত্রীরা ২০ কেজি পণ্য চেক-ইন ব্যাগেজে ও ৭ কেজি পণ্য হ্যান্ড ব্যাগেজে বহনের সুবিধা পেয়ে থাকে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। তাই ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের ভ্রমণকে সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে।”

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights