ওমান-ইরান চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ প্রণালি

অনলাইন ডেস্ক

ওমানের সাথে ইরানের ভবিষ্যতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়ে চুক্তি হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি এখনই পুনরায় চালু হচ্ছে না।

একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

সূত্রটি জানিয়েছে, ভবিষ্যৎ নৌ চলাচল সংক্রান্ত এই আলোচনা কেবল তেহরান এবং মাসকটের মধ্যেই সীমাবদ্ধ এবং ‌‘এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য চুক্তির সাথে এই প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই।’

প্রতিবেদন অনুযায়ী, ইরান যাকে ‘মার্কিন লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করছে তা অব্যাহত থাকা পর্যন্ত ইরান ও ওমানের মধ্যে কোনো সমঝোতা হলেও প্রণালিটি বন্ধই থাকবে।

সূত্রটি আরও উল্লেখ করে, ‘হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াটা যুক্তরাষ্ট্রের আচরণের পরিবর্তন ও তাদের নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধনের ওপর নির্ভর করছে।’

ইরানি সংবাদমাধ্যমের একাংশে খবর প্রকাশিত হয়েছিল-যুক্তরাষ্ট্র যদি আলোচনায় হস্তক্ষেপ করা বন্ধ করে, তবে একটি নতুন নৌ-চলাচল করিডোর নিয়ে মাস্কাটের সাথে সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি ছিল তেহরান। আইআরআইবি’র এই প্রতিবেদনটি মূলত সেই খবরের পরপরই সামনে এলো।

ইরানি কর্মকর্তারা বারবার ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক হুমকির মাধ্যমে আলোচনাকে প্রভাবিত করা এবং চুক্তি বাস্তবায়নে বিলম্ব ঘটানোর চেষ্টার অভিযোগ তুলে আসছেন।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights