ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কার জব্দের কথা জানাল ইরান

অনলাইন ডেস্ক
ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে অস্ত্রধারী কয়েকজন চড়ে বসে। এরপর সেটি ইরানের দিকে নিয়ে যাওয়া হয়।

তেহরান বলছে, ট্যাঙ্কারটি জব্দ করেছে ইরানি নৌবাহিনী। আদালতের আদেশে জাহাজটি জব্দ করা হয়েছে।

আল জাজিরা জানায়, বৃহস্পতিবার সকালে সামরিক পোশাকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয়। এর কয়েক ঘণ্টা পর ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে ট্যাঙ্কার জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রিটিশ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান (ইউকেটিএমও) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে জাহাজের নাবিকদের সতর্ক করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে ওমান উপকূল থেকে ৫০ মাইল দূর থেকে জাহাজটি জব্দ করা হয়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জাহাজের নিরাপত্তা ব্যবস্থাপকের কাছ থেকে ক্যাপ্টেনের আশপাশে তারা ফোনে অপরিচিত মানুষের আওয়াজ পেয়েছে। তবে তারা পরে জাহাজটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি সেন্ট নিকোলাস নামের ট্যাংকারটিতে প্রবেশ করে। এটি এম্পায়ার নেভিগেশন নামের একটি গ্রিক শিপিং কোম্পানির সঙ্গে সম্পৃক্ত।

এর আগে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গাজায় ইসরাইলি সেনারা অভিযান বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

আগের দিন বুধবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে এক বাণিজ্যক জাহাজে বড় ধরনের হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights