ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, এমন দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।
এর আগে একই এলাকায় ইরানি পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র নৌবাহিনী। ওই ঘটনার পরপরই উত্তেজনা আরও বাড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানের সশস্ত্র বাহিনী অভিযোগ করে বলেছে, জাহাজ জব্দের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এটিকে ‘সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিবিসির তথ্যমতে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে।
সূত্র: বিবিসি
