ওয়াদুদ ভূইয়া এমপির উদ্যোগে খাগড়াছড়িতে জরাজীর্ণ স্কুল ভবন মেরামত

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি এলাকায় জরাজীর্ণ অবস্থায় থাকা বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মেরামত করে দিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সোমবার খাগড়াছড়ির সংসদ সদস্যের পক্ষে নতুন এ ভবনটি উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

এ সময় ওয়াদুদ ভূইয়া এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আজ থেকে আবারও স্বাভাবিক ভাবে স্কুলের পাঠদান কার্যক্রম চলবে। পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাকও বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights