ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার নাহিদের ৫ উইকেট

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই দুর্দান্ত বল করছেন টাইগার পেসার নাহিদ রানা। তার গতির সামনে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান।

নিজের প্রথম পাঁচ ওভারেই ৫ উইকেট নিয়েছেন এই পেসার। এটি তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার।

বুধবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে নাহিদের বোলিং তোপে দিশেহারা পাকিস্তানের ব্যাটাররা। সাত ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনি নিয়েছেন পাঁচ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮২ রান করেছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights