ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে চলা সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকায় পা রেখছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।

আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর স্বপ্ন বুনছে বাংলাদেশ। সে প্রস্তুতির জন্য শেষ সুযোগ মনে করে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এশিয়া কাপে রিয়ালিটি চেকের পর এই সিরিজকে ধরা হচ্ছে দলের সীমাবদ্ধতাগুলো পূরণ করার শেষ সুযোগ।

এদিকে, বাংলাদেশ সিরিজের জন্য দ্বিতীয় সারির দল দিয়েছে নিউজিল্যান্ড।১৫ সদস্যের দলের নেতৃত্বভার দেয়া হয়েছে ফার্গুসনের কাঁধে। এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেননি তিনি। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। সেপ্টেম্বরের ২১ তারিখ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুদলের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights