ওয়ান ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরতে বাধা নেই সাঈদ

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট শিল্পপতি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ওয়ান ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরতে বাধা নেই। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্ট থেকে রায় পাওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে অযোগ্য ও অন্যায্য ঘোষণা করে আদেশ দেন। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

এতে আরও বলা হয়, এর আগে ২০২০ সালের মাঝামাঝি সময়ে সাঈদ হোসেন চৌধুরীকে ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তার পক্ষে আদেশ জারি করায় তিনি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বিপক্ষে দীর্ঘ লড়াইয়ে জয়ী হলেন। রায়ে তার ওয়ান ব্যাংকের পদ ফিরে পাওয়ার পথ সুগম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights