ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে এবারের বিশ্বকাপ!

অনলাইন ডেস্ক
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে দুইবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া!

ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া বিশ্বকাপ! বাছাইপর্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুপার সিক্স পর্বের তিনটি ম্যাচই ক্যারিবীয়দের জিততে হতো। এরপর তাকিয়ে থাকতে হতো অন্য দলগুলোর দিকে।

কিন্তু আজ হারারেতে সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। হেরেছে স্কটল্যান্ডের কাছে, যে স্কটল্যান্ড এর আগে কখনোই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি। সেই হারও ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights