ওসমানী বিমানবন্দরে ১ কোটি সাড়ে ৩৭ লাখ টাকার স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

আজ বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দৃ ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১পিস স্বার্ণের বার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধার স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights