ওসমানী হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র। নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তিটি কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেককে শেয়ার করতে দেখা গেছে। বিজ্ঞপ্তিতে হাসপাতালের সাবেক এক পরিচালকের নাম রয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ হাসপাতালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পদ উল্লেখ আছে, সেসব পদই নেই হাসপাতালে। তাই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ‘বিভিন্ন মাধ্যম থেকে আমরা বিষয়টি অবগত হই। কে বা কারা বিভ্রান্তি ছড়াতেই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে ছড়িয়েছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর যারা এটা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা থানায় জিডি করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights