ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শহরের টেংকের পাড় পৌর মুক্ত মঞ্চ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী মানুষ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন পার হলেও প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সমাবেশে তাহসিন, দীন ইসলাম, মো. সাবের হোসেন, জুবায়ের, তাজুল ইসলাম, মিজানুর রহমান, নাইমসহ ইনকিলাব মঞ্চের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights