কক্সবাজারে এক টন পলিথিন জব্দ, চার ব্যবসায়ীর জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত এক টন পলিথিন জব্দ ও অবৈধ পলিথিন রাখার দায়ে চার ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
জরিমানাপ হওয়া চার ব্যবসায়ী হলেন- কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ ও সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মতে, পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় চারটি দোকানের মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights