কক্সবাজারে বন্যা কবলিত হতদরিদ্রদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের নুনিয়াছড়ায় বন্যা কবলিত এলাকায় হতদরিদ্র দুইশত মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ বিকাল ৪টায় পৌরসভার ২নং ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন কিভাবে দুর্যোগ দুর্বিপাকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হয়। দেশের বিত্তশালী মানুষের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে বন্যা কবলিত হতদরিদ্র অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব অ্যাড. একরামুল হুদা, সদস্য রুস্তম আলী চৌধুরী, জয়নাল আবেদীন, আলী আহমদ, মোরশেদ হোসেন তানিম, আব্দুল হামিদ ফয়সাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ওসমান সরোয়ার আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights